টিআরপিতে বড় চমক! সকলকে টপকে বাংলা শীর্ষ স্থান জয় করল ‘বিদ্যা ব্যানার্জি’

টিআরপি

বাংলা সিরিয়ালের টিআরপিতে নম্বর কমল একাধিক মেগা ধারাবাহিকের। স্টার জলসার কাছে হেরে যাচ্ছে জি-বাংলা প্রতিনিয়ত।  চলতি সপ্তাহে সকলকে হারিয়ে বাংলা টপার স্থানে বিদ্যা ব্যানার্জি। স্টার জলসার পরশুরামকে হারিয়ে স্লট লিড করল পরিণীতা।

লক্ষ্মী ঝাঁপির কাছে পেরে উঠছে না ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। দিনে দিনে আরও টিআরপি কমছে এই মেগার। এমনিতেই এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে গুঞ্জন চলছে চারিদিকে। স্লট লিড না করতে পারলে হয়তো আগামীদিনে চ্যানেল কঠোর সিদ্ধান্ত নিতে পারে।

চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি তার প্রাপ্ত নম্বর ৬.৭, দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা, প্রাপ্ত নম্বর ৬.৬, তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম তার প্রাপ্ত নম্বর ৬.৪

দেখে নেওয়া যাক একনজরে বাংলা সিরিয়ালের টিআরপি

প্রথম – বিদ্যা ব্যানার্জি (৬.৭)

দ্বিতীয় – পরিণীতা (৬.৬)

তৃতীয় – পরশুরাম (৬.৪)

চতুর্থ – রাঙামতি (৫.৯)

পঞ্চম – ও মোর দরদিয়া (৫.৭)

ষষ্ঠ – তারে ধরি ধরি মনে করি (৫.৪)

সপ্তম – লক্ষ্মী ঝাঁপি (৫.২)

অষ্টম – জোয়ার ভাঁটা (৫.১)

নবম – চিরদিনই তুমি যে আমার (৪.৯)

দশম – বেশ করেছি প্রেম করেছি । আমাদের দাদামণি (৪.৮)