
চলতি সপ্তাহেও প্রথম স্থান নিজের দখলে রাখল জি-বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক। ২৯ বার টপার হল জি-বাংলার এই মেগা। পরিণীতার কাছে স্লট হারাল পরশুরাম। অন্যদিকে দ্বিতীয় স্থান ধরে রাখল জোয়ার ভাঁটা। তবে স্লট হারিয়ে ফেলল তারে ধরি ধরি মনে করি ধারবাহিক।
অন্যদিকে পুনরায় পঞ্চম স্থানে উঠে এলো ও মোর দরদিয়া ধারাবাহিক। এদিকে নতুন ধারাবাহিক গঙ্গা হারিয়ে দাদামনিকে। চলতি সপ্তাহেও স্লট হারালও কুসুম, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক।
চলতি সপ্তাহে ৬.৩ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা, ৬.০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে যুগ্মভাবে জোয়ার ভাঁটা আর পরশুরাম। তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি, তার প্রাপ্ত নম্বর ৫.৯। চতুর্থ স্থানে রয়েছে তারে ধরি ধিরি মনে করি, প্রাপ্ত নম্বর ৫.৭ এবং পঞ্চম স্থানে ও মোর দরদিয়া, প্রাপ্ত নম্বর ৫.৪।
প্রথম – পরিণীতা (6.3)
দ্বিতীয় – জোয়ার ভাটা, পরশুরাম (6.0)
তৃতীয় – রাঙামতি (5.9 )
চতুর্থ – তারে ধরি ধরি মনে করি (5.7)
পঞ্চম – ও মোর দরদিয়া (5.4)
ষষ্ঠ – গঙ্গা (5.3)
সপ্তম – প্রফেসর বিদ্যা ব্যানার্জি (5.2)
অষ্টম – কুসুম (4.9)
নবম – লক্ষ্মী ঝাঁপি (4.7)
দশম – কনে দেখা আলো (45min) (4.5)
