জমজমাট বাংলা সিরিয়ালের TRP! জোরদার লড়াই জোয়ার ভাঁটা-পরশুরামের, বাজিমাত তারে ধরি ধরি মনে করি’র

 টিআরপি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। চলতি সপ্তাহে বড় চমক ‘জোয়ার ভাঁটা’র। দ্বিতীয় স্থানে জায়গা ছিনিয়ে নিল এই মেগা। প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। আগামীদিনে পরিণীতাকে হারিয়ে টপ পাঁচে উঠে আসতে পারে এই মেগা।

শুরু হতে না হতেই দারুণ চমক গঙ্গা ধারাবাহিকে। ৫.২ রেটিং নিয়ে ষষ্ঠ স্থান দখল সাহেব-হিয়ার জুটি। গত সপ্তাহে টিআরপির পাঁচ থেকে ছিটকে গেছিল বিদ্যা ব্যানার্জি। কিন্তু ফের প্রথম পাঁচে উঠে এলো স্টার জলসার এই মেগা। অন্যদিকে সপ্তম স্থান থেকে সোজা তৃতীয় স্থানে জায়গা দখল করল তারে ধরি ধরি মনে করি।

টিআরপির প্রথম স্থানে ৬.২ রেটিং নিয়ে রয়েছে পরিণীতা। ৫.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান দখল জি-বাংলার জোয়ার ভাঁটা ও স্টার জলসার পরশুরাম। ৫.৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে তারে ধরি ধরি মনে করি। চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি আর পঞ্চম স্থানে ছিল ‘ও মোর দরদিয়া’, তাদের প্রাপ্ত নম্বর ৫.৫ এবং ৫.৩।

প্রথম – পরিণীতা (৬.২)

দ্বিতীয় – জোয়ার ভাঁটা । পরশুরাম (৫.৮)

তৃতীয় – তারে ধরি ধরি মনে করি (৫.৭)

চতুর্থ – রাঙামতি (৫.৫)

পঞ্চম – ও মোর দরদিয়া । প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৫.৩)

ষষ্ঠ – গঙ্গা (৫.২)

সপ্তম – কুসুম (৫.০)

অষ্টম – লক্ষ্মী ঝাঁপি (৪.৯)

নবম – আমাদের দাদামণি । কনে দেখা আলো (৪.৫)

দশম – চিরদিনই তুমি যে আমার (৪.৩)