ঘরে আসছে নতুন সদস্য! মা হতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী

চিত্রাঙ্গদা শতরূপা

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। মাসি হতে চলেছেন ঋতাভরী। খুব শীঘ্রই মা হতে চলেছেন ঋতাভরীর দিদি তথা অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। ২০২২ সালের শেষে দীর্ঘদিনের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রাঙ্গদা।

বিয়ের প্রায় চার বছর পর তাঁদের কোল আলো করে আসতে চলেছে নতুন সদস্য। পরিবারের একটি বিয়ের অ্যালবামের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন চিত্রাঙ্গদা। তারপরই নেটপাড়ায় শুরু হয় নানা আলোচনা।

বুধবার রাতে বোনু ঋতাভরীর এক ইভেন্টের ফাঁকে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা। সেখানে কালো শরীরচাপা পোশাক দেখা মিলল হবু মায়ের। স্কার্ফ দিয়ে স্ফীতোদর আড়াল করার চেষ্টায় চিত্রাঙ্গদা।

দিদিমা হওয়ার সম্ভাব্য সুখবর নিয়ে চিত্রাঙ্গদার মা শতরূপা কোনও মন্তব্য করতে চাননি। তার সাফ কথা, ব্যক্তিগত বিষয় এখনই প্রকাশ্যে আনতে ইচ্ছুক নন। এমনকি চিত্রাঙ্গদার শ্বশুরমশাই, বিখ্যাত তবলাশিল্পী পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ও বিষয়টি খানিকটা এড়িয়ে গিয়েছেন।

চিত্রাঙ্গদা শতরূপা

চিত্রাঙ্গদা বর্তমানে মুম্বইনিবাসী হলেও এই মুহূর্তে তিনি কলকাতায় বাপের বাড়িতেই রয়েছেন। পরিবারের তরফে চিত্রাঙ্গদার মা হওয়ার খবরটা আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, ঋতাভরীর ‘মাসি’ হওয়ার খবরে উচ্ছ্বসিত ভক্তমহল।

চিত্রাঙ্গদা শতরূপা