বিনোদন জগতে সাফল্য কখনই একদিনে ধরা দেয়না। রুপোলি পর্দার আড়ালে থাকে অজস্র পরিশ্রম, অনিশ্চয়তা, নিজেকে গড়ে তোলার লড়াই। সেই কঠিন পথ ধরে এগিয়ে আজ জনপ্রিয় মুখ আবির চট্টোপাধ্যায়।
কখনও ফেলুদা, কখনও পুলিশ, আবার কখনও একেবারে সাধারন মানুষের চরিত্রে অভিনয় জগতে নিজের ছাপ রেখেছেন আবির। তবে এই সাফল্যের আগেই অভিনেতার জীবনে ছিল বড় এক টার্নিং পয়েন্ট।
একটা সময় স্থায়ী চাকরি ছেড়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। নিজের পরিবার পাশে থাকলেও শ্বশুরবাড়ির তরফে ছিল বেশ সংশয়। অভিনয় জগতের অনিশ্চয়তা নিয়ে শ্বশুরমশাই একদিন আবিরকে বলেছিলেন, তোমার কাজটা অনেকটা ব্যাঙ্গাচির লেজের মত, কখন খসে পড়ে কেউ বলতে পারে না।” কথাটা সেদিন কঠিন হলেও তাতে ছিল বাস্তবতার ছোঁয়া। সেদিনের সেই অপমান আজও ভোলেননি আবির।
আজ শ্বশুরমশাইয়ের সেই সন্দেহ- আশঙ্কাকে কাটিয়ে সাফল্যের শিখরে আবির। পরবর্তীতে আবির নিজেই জানিয়েছেন, অভিনয়ের অনিশ্চয়তা তিনি বুঝতেন ঠিকই তবুও দর্শকের ভালোবাসা তাকে এগিয়ে চলার সাহস দিয়েছে। আজ অভিনেতার কেরিয়ার গ্রাফের দিকে তাকালেই বোঝা যায় কখনও কখনও ঝুঁকি নিয়েই স্বপ্ন সত্যি করা যায়।

