
টেলিভিশন জগত হারাল আরও এক অভিনেতাকে। শোকের ছায়া গোটা বিনোদন জগতে। ২রা মার্চ, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতা বয়স হয়েছিল ৬৮ বছর।
প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেতা স্টিফেন হিবার্ট। যিনি দ্য গিম্প চরিত্রে অভিনয় করার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। কলোরাডোর ডেনভারে মৃত্যু ঘটে হিবার্টের। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগী এবং সহকর্মীরে।
ইংল্যান্ডের ফ্লিটউডে জন্মগ্রহণকারী হিবার্ট ১৯৮৪-৮৬ সালে লেট নাইট উইথ ডেভিড লেটারম্যান-এ লেখক হিসেবে তার যাত্রা শুরু করেন, এরপর তিনি ডার্কউইং ডাক , অ্যানিম্যানিয়াক্স , ম্যাড টিভি এবং বয় মিটস ওয়ার্ল্ডের পর্ব লেখেন। ১৯৯০-এর দশকে তিনি একাধিক অ্যানিমেটেড শিশুদের টিভি অনুষ্ঠান লেখেন।
একজন অভিনেতা হিসেবে, হিবার্ট ১৯৯৪ সালের পাল্প ফিকশনে দ্য গিম্প চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।

