কপাল পুড়ল মেগা সিরিয়ালের! মাত্র চার মাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক, চ্যানেলের সিদ্ধান্তে অবাক দর্শক

বেশ করেছি প্রেম করেছি

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে যা চার মাসও হয়নি টিভির পর্দায় শুরু হয়েছে, চ্যানেলের এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হচ্ছেন দর্শক।

শুরুতে ধারাবাহিকটি দর্শকের পছন্দের হলেও বেশ কয়েক মাস যাবদ টিআরপিতে রেটিং তলানিতে। যার জেরেই কোপ পরেছে ধারাবাহিকের উপর।

নতুন ধারাবাহিকের জন্য এবার বন্ধ হতে চলেছে জি-বাংলার বেশ করেছি প্রেম করেছি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্য। খুব শীঘ্রই জি-বাংলা থেকে বিদায় নিচ্ছে এই ধারাবাহিক। ২০২৫-এ ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক।

জানা যাচ্ছে বেশ করেছি প্রেম করেছি’র জায়গায় আসছে সাত পাকে বাধা ধারাবাহিক। নতুন কিছু ধারাবাহিকের কারনে ইতিমধ্যেই বাকি সমস্ত ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে দেওয়া হয়েছে।

বেশ করেছি প্রেম করেছি