নাচে-গানে জমজমাট আর্য-অপর্ণার মেহেন্দির অনুষ্ঠান! ‘চিরদিনই তুমি যে আমারের’ পর্বে দারুণ চমক

 জিতু- শিরিন

হয়ে গেল আর্য-অপর্ণার প্রি-ওয়েডিং ফটোশ্যুট, মেহেন্দির নাচ-গানে ‘চিরদিনই তুমি যে আমারের’ পর্বে থাকছে দারুণ চমক। বেশকিছু দিন ধরেই চিরদিনই তুমি যে আমারে জোরকদমে চলছে আর্য- অপর্ণার বিয়ের প্রস্তুতি। এবারে সামনে এল আর্য- অপর্ণার মেহেন্দির অনুষ্ঠান। জি-বাংলার তরফে সদ্য প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে নাচে গানে ধুমধাম করে সেলিব্রেশন করা হচ্ছে আর্য- অপর্ণার মেহেন্দির অনুষ্ঠান।

হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় সেজে শিরিন ওরফে অপর্ণা। অন্যদিকে নায়িকার সঙ্গে মিলিয়ে গোলাপি রঙের পাঞ্জাবিতে সকলের প্রিয় আর্য স্যার। সম্প্রতি মেহেন্দির অনুষ্ঠানের শুটের কিছু মুহুর্ত সামনে আনলেন টলিফ্যাক্টস নামক ইউটিউব চ্যানেল। সেখানে আর্য-অপর্ণা কে মেহেন্দির অনুষ্ঠান নিয়ে কথা বলতেও শোনা যায়।

সেই সাথে পর্দার কিংকর, মিরা ম্যাডাম, রাজলক্ষ্মী, অর্ক সকলেই আর্য-অপর্ণার মেহেন্দির এই স্পেশাল পর্বকে ঘিরে কথা বলেন। বাংলা সিরিয়ালে আরও একবার হতে চলেছে আর্য-অপর্ণার বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন।

 জিতু- শিরিন