‘ভাই তোকে দেখে আমি কাঁদি’…, ‘কনে দেখা আলো’র মৈনাক ঢোলকে নিয়ে মুখ খুললেন ছোটপর্দার ‘আনন্দী’ অন্বেষা

অন্বেষা

অন্য প্রশংসা করতে দরকার হয় একটি বড় মনের। আবার সোশ্যাল মিডিয়ায় বড় মনের পরিচয় দিলেন ‘আনন্দী’ ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা হাজরা। যার অভিনয় নিয়ে সকলে প্রশংসা করে, এবার তিনি ছোটপর্দার আরেক শিল্পীর অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন। তিনি আরে কেউ নন জি বাংলার ‘কনে দেখা আলো’র অভিনেতা মৈনাক ঢোল। যিনি ধারাবাহিকে সুদেবের ভূমিকায় অভিনয় করছেন।

নায়িকা লাজুর বর সুদেব ছুটিতে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসে অপমানিত হয়। আর তার অভিনয় দেখেই মুগ্ধ ছোটপর্দার আনন্দী। মৈনাককে নিয়ে কি লিখলেন অন্বেষা?

অভিনেত্রী ফেসবুকে একটি লম্বা পোস্ট করে লেখেন, “Mainak ভাই আমরা FB তে কানেক্টেড নই… ভাই প্যাকআপের পর যখন বাড়ি ফিরি টিভি তে কোণে দেখা আলোর তখনও টেলিকাস্ট হয়…. ওরে তোর সিন দেখে তোকে দেখে তোর অভিনয় দেখে নিজেরই এতো কষ্ট হয় বিশ্বাস কর সিনটা নিজেরই পুরো করে দেখার আর ক্ষমতা হয় না…. সুদেবের চেনা লাজু যে একটা সময় তার কাছে আসবে বলে ছট ফট করতো তার এহেন আচরণের পরিবর্তন দেখে…. বার বার বার বার মেয়েটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে তাকে নানান প্রশ্ন করে, নানা ভাবে শুধু জানতে চাওয়া “লাজু তুই আমায় ভালোবাসিস তো” আহা ভাই কী অসাধারণ রকমের স্বাভাবিক অভিনয়…আমি জানি এটা একটা সিরিয়াল… কিন্তু তোদের পরিস্থিতি দেখে আমিই টিভির ওপার থেকে বক বক করি…”।

অভিনেত্রী আরও যোগ করেন, আমায় একজন সিনিয়র সেনসিবল অভিনেতা বলেছিলেন… ভালো খারাপ ব্যপার টা বড়ই আপেক্ষিক… তাই আমিও এক্ষেত্রে ভালো খারাপে গেলাম না.. আমি বলারই বা কে? কিন্তু ভাই ভাই তোকে দেখে আমি কাঁদি… তুই ভালো থাক ভাই আর হ্যাঁ I love লাজুসুদেবঅনুভববোনলতা (তোদের কাউকেই ঠিক আলাদা করতে পারলাম না)। Lopamudra Sinha দি তুমিই ঠিক তোমার বউমার কলকাতা গিয়ে পাখা গজিয়েছে। প্লিজ আমার মেসেজটা Mainak পর্যন্ত পৌঁছে দিও।”