
অভিনয় জগতে মৃত্যুশোক যে কিছুতেই পিছু ছারছে না। একের পর এক অভিনেতার এভাবে চলে যাওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না। এর মাঝেই আরও এক দুঃসংবাদ। বিনোদন দুনিয়া থেকে বিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা। গত ৩ বছর ধরে বিরল রোগের সাথে লড়াই করেও আর শেষ রক্ষা হল না। মোটর নিউরন ডিজিজ-এ আক্রান্ত ছিলেন তিনি। যার ফলে তার পেশী দুর্বলতা ও পক্ষাঘাত দেখা দেয়। কথা বলা, খাবার গেলা এবং শ্বাস নিতেও অসুবিধা হয়।
মাত্র ৩৫ বছর বয়সেই অকালে প্রান হারালেন অভিনেতা মাইকেল প্যাট্রিক। জনপ্রিয় ড্রামা ‘গেম অফ থ্রোনস’-এ তাঁর ভূমিকার জন্য তিনি পরিচিত ছিলেন। গত ১০ দিন যাবদ হাস্পাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিরনিদ্রায় মাইকেল। সম্প্রতি অভিনেতার স্ত্রী নাওমি শিহান ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই শোকের খবরটি জানিয়েছেন।
তিনি একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন, যিনি অসুস্থতা সত্ত্বেও হুইলচেয়ারে বসে রিচার্ড -এর মতো চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একজন জনপ্রিয় অভিনেতার পাশাপাশি দুর্দান্ত নাট্যকার ছিলেন। মাইকেলের অকাল প্রয়ান অভিনয় জগতের এক অপূরণীয় ক্ষতি।

