
বড়পর্দা ছেড়ে বা মঞ্চ ছেড়ে বাংলা সিরিয়ালের পদার্পণ করেছেন এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে টলিপাড়ায়। তবে এবার নাকি টলিউডের একজন জনপ্রিয় অভিনেতার স্ত্রী বাংলা সিরিয়ালে পা রাখতে চলেছেন। যদিও তিনি মঞ্চাভিনেত্রী হিসাবেই পরিচিত। এখানে কথা হচ্ছে, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী মধুরিমা গোস্বামীকে নিয়ে। এবার মঞ্চ ছেড়ে ছোটপর্দায় পা রাখছেন অভিনেত্রী।
কোন মেগাতে দেখা এবার অনির্বাণের ভট্টাচার্যেরে স্ত্রীকে? জি-বাংলায় সদ্য শুরু হওয়া মেগা ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা স্বস্তিকা ঘোষ এবং অভিনেত্রী সৌম্যদীপ মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, নায়ক সৌম্যদীপের মায়ের চরিত্রে অভিনয় করবেন অনির্বাণের পত্নী।
মঞ্চ থেকে আচমকাই ছোটপর্দায় কাজ করার প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে মধুরিমা জানান, “ওঁরা আমায় আগে অনেকবার বলেছিলেন। তখন না করেছিলাম। আসলে অনেকের ধারণা ছিল যে আমি হয়তো ধারাবাহিকে কাজ করতে আগ্রহী নই। আসলে আমারও যে খুব আকর্ষণীয় লেগেছিল তা নয়। চ্যানেলের তরফে একজন আমার সঙ্গে যোগাযোগ করে। আমিও প্রযোজনা সংস্থার বিষয়ে ভাল করে খোঁজখবর নিয়েছিলাম। ভাল কথা শুনে রাজি হলাম। আর অভিনেতাদের সব সময়ই নতুন কাজের প্রতি লোভ থাকে। মঞ্চে অভিনয় করলে প্রতি দিনে অন্ন সংস্থানে কোনও সমস্যা হয় না ঠিকই। তবে সৎ পথে মঞ্চে অভিনয় করলে বা শুধুই থিয়েটার করলে জীবনে সঞ্চয় করা খুব কঠিন। সেই স্বচ্ছলতা দেয় এই মাধ্যমগুলো।”
