“দেব এখন চিনতেই পারে না…ওর সিনেমা গুলো হিট হচ্ছে কিন্তু অসাধারণ কেউ বলেনা…জিৎ একদম আলাদা মানুষ খুব ভালো ছেলে…”, দেবকে নিয়ে বিস্ফোরক অনামিকা সাহার, জিতের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী

অনামিকা সাহা

টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনামিকা সাহা। একাধিক জনপ্রিয় সিনেমা আর সিরিয়ালে কাজ করেছেন। বেশিরভাগ ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে বেশ ঠোঁটকাটা অনামিকা। সম্প্রতি আচমকাই প্রকাশ্যে দেব আর জিতের তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

বর্তমানে সিনেমা-সিরিয়ালে খুব একটা কাজ করতে তাকে দেখা যায়না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রীকে প্রশ্ন করা হয় দেব, জিৎকে কী বলতে হয় কোনো ভালো চরিত্রে তাঁকে কাজে নেওয়ার জন্য? উত্তরে অনামিকা সাহা জানান, ‘না না ওসব আমি পারব না। দেব একবার নিয়েছিল, জানি না কার কথায়। তখন খুব ভালো ব্যবহারও করেছিল। কিন্তু এখন দেব খুব বদলে গিয়েছে। রাজনীতিতে পা রেখেছে। পরপর কাজ করে যাচ্ছে। কিন্তু দেখা হলেও আমাকে আর চিনতে পারে না।’

দেবের প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন,  ‘ওঁর ভাগ্যটা ভালো যে ছবিগুলো একটার পর হিট হচ্ছে। কিন্তু সিনেমাগুলো অসাধারণ, এমনটা কাওকে বলতে শুনিনি কখনো।’ একই সাথে অভিনেতা জিতের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।

জিতের উদ্দেশ্যে তিনি বলেন,  ‘জিৎ একদম আলাদা একটা ছেলে। ভীষণ ভালো নের ছেলে। ও তো নিজেই বসে ছিল এতদিন, কাজ করেনি। এই তো একটা ছবি আসছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ও কোনো পলিটিক্সের মধ্যে থাকে না কখনো।’

প্রসেনজিৎ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন, ‘পলিটিক্স প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যেও নেই। নিজের জোরে প্রসেনজিৎ হয়েছে। ওকে যে পরিশ্রমটা করতে হয়েছে, তা দেব বা জিৎ কেউ ভাবতেও পারে না।’

আগামী দিনের অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গে বলেন,  ‘আমি কি বলব! আমাকে তো এরা পাত্তাই দেয় না। এখন ছোট ছোট অনেক গ্রুপ হয়ে গিয়েছে। যেখানে সম্মান নেই, সেখানে আমি নেই। আমার কথার যেখানে দাম নেই, সেখানে কেন পরামর্শ দেব।’