‘রায়ানের পাশে একদম বুড়ি লাগছে…’, ফের ট্রোলিংয়ের শিকার অনামিকা, পাল্টা জবাব অভিনেত্রীর

অনামিকা

সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া নতুন কিছু নয়। কখনও প্রশংসা, আবার কখনও ধেয়ে আসে তীব্র কটাক্ষ। এবার ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উদয় এবং অনামিকার একটি হাসিখুশি ছবি পোস্ট করা হয়েছিল। সেখানেই এক মহিলা সরাসরি অনামিকাকে কটাক্ষ করে বসেন। সেই মহিলার দাবি, “রায়ানের পাশে একদম বুড়ি লাগছে (অনামিকাকে), পারুলকেই মানায়।” পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের স্ত্রীকে গুলিয়ে ফেলে এমন ‘এজ শেমিং’ বা বয়স নিয়ে খোঁচা সচরাচর দেখা যায় না।

তবে চুপ করে থাকার পাত্রী নন অনামিকাও। নেতিবাচক মন্তব্যের সপাট জবাব দিয়ে নেটপাড়ার মন জয় করে নিলেন তিনি। ওই মহিলার উদ্দেশ্যে অনামিকা লেখেন – ‘না না দিদি, আমার মতে আপনাকেই সেরা লাগবে রায়ানের পাশে… আপনি চাইলে নেক্সট কাস্টিং-এর জন্য কল করতে বলতে পারি… আমার বিশ্বাস আপনার মতন সুন্দরী আর ইয়ং কেউ লাগতে পারবে না।’

এই মুহুর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান আর পারুলের রসায়ন বাঙালির ড্রয়িং রুমে হট টপিক। কিন্তু পর্দার সম্পর্ক যখন বাস্তব জীবনে অনামিকা-উদয়ের দাম্পত্যের ওপর প্রভাব ফেলে তখন পরিস্থিতি হয়ে ওঠে বিতর্কিত। তবে যেকোন কটাক্ষকেই তুড়ি মেরে উরিয়ে দিতে পারেন অনামিকাও।

 অনামিকা