
বচ্চন পরিবারে শোকের ছায়া। কাছের মানুষকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন বিগ বি। নিজের প্রিয় এবং কাছের বন্ধুকে হারালেন অমিতাভ বচ্চন। বন্ধুকে নিজের পরিবারের একজন মনে করেন বিগ বি। বৃহস্পতিবার সকালে বন্ধুর স্মৃতিচারণ করে আবেগপ্রবণ অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ভারাক্রান্ত মন নিয়ে অভিনেতা লিখলেন, ‘আরও একজন অত্যন্ত প্রিয় বন্ধুকে হারালাম। স্নেহ, ভালোবাসা এবং হাস্যরসে ভরপুর এক সহজ মানুষ ছিল সে। ”
অভিনেতা আরও লেখেন, ‘যেকোনো কঠিন পরিস্থিতিতে ও আলোর পথ খুঁজে বের করার ক্ষমতা রাখত। ওর মুখে সবসময় একটা হাসি লেগে থাকত। ও যে নেই, সেটা ভাবতেই পারছি না। একে একে সবাই চলে যাচ্ছে…।’
কিছুদিন আগেই ধর্মেন্দ্রর প্রয়াণেও ভেঙে পরেছিলেন অমিতাভ। এবার বন্ধকে হারিয়ে যেন নিজেকে সামলাতে পারছেন না। তার পোস্টে অভিনেতাকে শক্ত থাকার জন্য অনুরোধ করেছেন তার ভক্তরা।
