
রাহুলের অস্বাভাবিক মৃত্য়ুর বিচার চেয়ে প্রতিবাদে মুখর গোটা টলিউড। একজোট হয়ে কাঠগড়ায় তুলেছে লীনা গঙ্গোপাধ্যায়কে। লেখিকার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে -এর বিরুদ্ধে গর্জে উঠেছে ইন্ডাস্ট্রি।
প্রশ্ন উঠেছে, শুটিং ফ্লোরে কেন সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? তবে যখন ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কথা বলছেন, ঠিক সেই সময় লীনার পাশে দাঁড়ালেন টলিউড অভিনেতা ভিভান ঘোষ। রাহুলের মৃত্য়ুতে শোকজ্ঞাপন করেও, লীনার প্রযোজনা সংস্থার ঢালাও প্রশংসা করলেন চিরসখা ধারাবাহিকের বুবলাই ওরফে ভিভান।
ফেসবুকে ভিভান লিখলেন, ‘নমস্কার সকলকে বেশ কিছু দিন ধরে আমাদের মনের মধ্যে একটা কষ্ট চলছে আমরা সকলেই জানি। রাহুলের দা আমাদের ছেড়ে চলে গেছে। রাহুল দার সাথে আলাপ 12 বছরের কিন্তু বন্ধুত্ব লাস্ট 1 মাস। অনেক আড্ডা মেরেছি সেই স্মৃতি গুলো এখনো তাজা। তার মৃত্যু নিয়ে নানান লোক নানান কথা বলছে, তদন্ত ও চলছে। পুলিশ তার কাজ করবে সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু বেশ কিছু জিনিস কয়েকদিন ধরে চোখে পড়ছে। লীনা গাঙ্গুলি এবং ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের ব্যাপারে। সেই ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই।
প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের প্রশংসা করে ভিভান লেখেন, ‘এমন টা নয় যে আমি এই প্রোডাকশন এ অনেক দিন ধরে কাজ করি। চিরসখা আমার প্রথম এদের সাথে কাজ। হয়তো আগামীতেও অন্য কোথাও কাজ করব। কিন্তু ম্যাজিক মোমেন্টসে লাস্ট দের বছর কাজ করে আমার অভিজ্ঞতা।
1.আর্টিস্ট দের যা সম্মান দেয় অন্য কোনো হাউস দেয়না। 2. কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চ্যাটার্জী ও মাধবী মুখার্জী এর মতন আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টস এই কাজ করে। 3.লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলে উদগ্রীব থাকে। এই কথা গুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিলো। এখন আমরা সকলেই জানি ইন্ডাস্ট্রি তে কর্ম বিরতি হবে। আমাদেরই স্বার্থে। সেফটি সিকিউরিটি পারপাসে। এটা খুব এ ভালো উদ্যোগ। আগেই নেওয়া উচিত ছিল।
আশা করি ভবিষ্যৎ এ এই রকম এক্সিডেন্ট র হবে না। আমরা প্রত্যেকে রাহুলদার পরিবারের প্রতি সংবেদনশীল ও সমব্যথী।” কয়েক মিনিট পরে অবশ্য় এই পোস্টটি ডিলিটও করে দেন অভিনেতা।
ভিভান যাই বলুন না কেন, অভিনেতার সঙ্গে একমত হননি অনেকেই। বিশেষত যখন অভিনেতা লেখেন, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার মতো আর অন্য কেউ শিল্পীদের সম্মান দেন না, এই কথার তীব্র বিরোধিতা করেছেন সকলে।

