লন্ডনের ‘বাফটা’র মঞ্চে হলিউডের অভিনেতাদের ভিড়ে হিন্দিতে কথা বলে নজির গড়লেন আলিয়া, কুর্নিশ নেটিজেনদের

আলিয়া ভাট

সম্প্রতি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ‘বাফটা’র (BAFTA 2026) মঞ্চে দাঁড়িয়ে নজির গড়লেন আলিয়া ভাট। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আলিয়ার কান্ডে কুর্নিশ জানালেন নেটিজেনরা। এমন কি করলেন বলি অভিনেত্রী?

সম্প্রতি ‘বাফটা’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে লন্ডনের এই আন্তর্জাতিক মঞ্চের চারিদিকে হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের ভিড়। আর এই সেই মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে হিন্দিতে কথা বলছেন আলিয়া ।

প্রথমে মঞ্চে উঠেই হিন্দিতে ‘নমস্কার’ বলে শুরু করেন। এরপর হিন্দিতে গড়গড় করে বলেন “আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।”  অর্থাৎ “এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।” প্রথমে হিন্দিতে কথা বলার পরে আবার তিনি ইংরাজিতেও বক্তব্য রাখেন।

আলিয়ার মাতৃভাষার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ সকলে। এমনকি এরকম একটি মঞ্চে আলিয়ার আত্মবিশ্বাসী মনকে কুর্নিশ নেটিজেনকে।

 

View this post on Instagram

 

A post shared by BAFTA (@bafta)