উমা’র পর ফের মহিলা ক্রিকেটারের গল্পে ফিরছেন নীল, বিপরীতে টলিপাড়ার চেনা মুখ

ঘূর্ণি

সম্প্রতি স্টার জলসার একটি নতুন প্রোমো আউট হয়েছে। যার নাম ‘ঘূর্ণি’। এক মহিলা ক্রিকেটারের জীবনের কাহিনী দেখানো হবে গল্পে। প্রোমোতে নায়ক-নায়িকা’র মুখ দেখানো হয়নি তাই মুখ্য চরিত্রে কারা থাকছেন সেই নিয়ে জল্পনা ছিল।

অবশেষে প্রকাশ পেল ‘ঘূর্ণি’ ধারাবাহিকে নায়ক-নায়িকার নাম। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় থাকবেন অভিনেতা নীল ভট্টাচার্য। যাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে। প্রসঙ্গত, মহিলা ক্রিকেটারের গল্পে এর আগেও নীল অভিনয় করেছিলেন উমা ধারাবাহিকে, যা বাংলা টেলিভিশনের হিট দিয়েছিল।

তবে এই নতুন মেগায় নীলের বিপরীতে দেখা মিলবে টলিপাড়ার এক চেনা মুখকে। কে তিনি? তিনি হলেন মডেল রেশমা মণ্ডল। রেশমা এর আগে  ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রে কাজ করেছেন। অভিনেত্রী হিসেবে এটাই তাঁর বড় ব্রেক হতে চলেছে পর্দায়।

রেশমা মণ্ডল

প্রসঙ্গত, ‘ঘূর্ণি’ স্টার প্লাসের জনপ্রিয় মেগা ফালতুর রিমেক ধারাবাহিক হতে চলেছে, খুব সম্ভবত যা ৭.৩০ টার স্লটে আসতে পারে ।