
অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় মুখ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে তার খ্যাতি যেন দ্বিগুণ বেড়ে যায়। এই ধারাবাহিক শেষ হতেই বড়পর্দায় সুযোগ পান অভিনেতা।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য চরিত্রে অভিনয় করে দর্শকের তুমুল ভালোবাসা অর্জন করছিলেন দিব্যজ্যোতি। সুর্য-দীপাকে আজও দর্শক ভুলতে পারেনি। দীপা অর্থাৎ স্বস্তিকা আবারও নতুন ধারাবাহিক নিয়ে ফিরলেও দিব্যজোতির ছোটপর্দায় কামব্যাকের কোনও আপডেট এখনো নেই। তবে অনুরাগের ছোঁয়ার পর আরও একবার তাকে ছোটপর্দায় দেখা যেতে চলেছে।
কোন চ্যানেল? কোনও ধারাবাহিকে নয়, সান বাংলার লক্ষ্মী লাভ শোতে আসছেন খেলতে, সঙ্গ অভিনেতার মা। আজ সেই পর্বের টেলিকাস্ট হবে সন্ধ্যে ৭ টায়। ফের আরও একবার অভিনেতাকে ছোটপর্দায় দেখে খুশি তার অনুরাগীরা।
