‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের পর ফের একফ্রেমে তারা-আকাশনীল ওরফে অমৃতা-সৌরজিৎ

অমৃতা-সৌরজিৎ

বাংলা টেলিভিশনে এমন কয়েকটি ধারাবাহিক রয়েছে যা দর্শকের মন ছুঁয়ে গেছে। তাদের মধ্যে একটি হল ‘সন্ধ্যাতারা’। বহুদিন আগেই এই ধারাবাহিক টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে। তবে এই ধারাবাহিকের জুটি আজও দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করে।

ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা এবং অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা এবং আকাশনীলের জুটি দর্শকের ভীষণ পছন্দের ছিল। তবে মুখ্য চরিত্রকে ছাপিয়ে গিয়েছিল তারা আর আকাশনীলের জুটি। তারা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অমৃতা দেবনাথ।

বহুদিন পর ফের একফ্রেমে দেখা তারা আর আকাশনীলের। সরস্বতী পুজো উপলক্ষে পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে পুজোর আয়োজন করা হয়েছিল। আর সেখানে হাজির ছিল অমৃতা আর সৌরজিৎ। একসঙ্গে ছবি শেয়ার করেন তারা। তাদের ফের একসঙ্গে দেখে আবেগে ভেসে যান তার অনুরাগীরা।