
স্টার আর জি-এর চ্যানেলে আসছে একাধিক নতুন নতুন মেগা ধারাবাহিক। ইতিমধ্যে সাহেব ভট্টাচার্যের নতুন ধারাবাহিক গঙ্গা’র প্রোমো প্রকাশ পেয়েছে। আর তারপরেই শোনা যাচ্ছে আরও দুটি ধারাবাহিক আসতে চলেছে বাংলা টেলিভিশনের পর্দায়।
শোনা যাচ্ছে, মিত্তির বাড়ি ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেতা আদৃত রায়। যদিও অফিশিয়ালি এখনো কিছু জানা যায়নি। তবে টেলিপাড়ার জোর গুঞ্জন আদৃতের বিপরীতে নাকি এবার দেখা মিলবে ‘কথা’ সিরিয়ালের নায়িকা অভিনেত্রী সুস্মিতা দে’কে।

‘কথা’ ধারাবাহিক যে প্রযোজনা সংস্থা তৈরি করেছিল, তারাই নতুন গল্পের পরিকল্পনা করেছে। এই খবর ছড়িয়ে পড়তে উল্লাসে মেতে উঠেছে আদৃত আর সুস্মিতার ভক্তরা। ধারাবাহিকের ফেরার প্রসঙ্গে আনন্দ বাজার ডট কমকে অভিনেত্রী সুস্মিতা দে জানান, “১ মার্চ পর্যন্ত আমার ওয়েব সিরিজ়ের শুটিং চলবে। তাই এখনই তো এই বিষয়ে কিছু বলতে পারছি না। যদি চূড়ান্ত কিছু হয় তখনই জানাতে পারব।”
