‘নেতাজি’র বহু বছর পর ফের জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিকে পা রাখলেন অঙ্কিত মজুমদার

অঙ্কিত মজুমদার

টিভির পর্দায় সেই ছোট্ট নেতাজিকে মনে পরে? নেতাজি চরিত্রে অভিনয় করেই রাতারাতি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল খুদে শিল্পী অঙ্কিত মজুমদার। যদিও বর্তমানে সে আর খুদে নেই। এখন ১৭ বছরের কিশোর সে।
পড়াশুনা করছেন ক্লাস ইলেভেনে।

পড়াশুনার পাশাপাশি তার দিন কাটে বই, নিজের হাতে লেখা গল্প, আকাআকি আর নানা রকম চরিত্রের ভাবনায়। অঙ্কিতের কথায়, সে কখনই এক ধাঁচের চরিত্রে আটকে থাকতে চাননা। তাই নেতাজির মত শক্তিশালী চরিত্রে অভিনয় করার পর বিবেকানন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ এলেও তা করতে রাজি হয়নি অঙ্কিত। শুধুমাত্র টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয়ে।

অঙ্কিত মজুমদার

তবে দীর্ঘ বহু বছর পর ফের ছোটপর্দায় পা রাখলেন অঙ্কিত। তবে এবার আর মুখ্য চরিত্রে নয়, বরং গুরুত্বপুর্ণ পার্শ্বচরিত্রে দেখা যাচ্ছে তাকে। বর্তমানে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক কনে দেখা আলো’ তে দেখা যাচ্ছে অঙ্কিতকে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, লাজু ডাক্তারি পড়তে শহরের একটি কলেজে ভর্তি হয়েছে। আর সেখানেই তার সহপাঠীর চরিত্রে এন্ট্রি নিয়েছে অঙ্কিত। পর্দায় ছোট পরিসরের চরিত্র হলেও, তার দুর্দান্ত অভিনয় চোখে পড়ার মত।