এই মুহুর্তে জি-বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য-অপর্ণা ছাড়াও আরও একটি চরিত্র দর্শকের মন জিতে নিয়েছেন তিনি হলেন অপর্ণার বাবার ভুমিকায় ‘সতিনাথ বাবু’ ওরফে অভিনেতা শ্যামাশিষ পাহাড়ি। ইতিমধ্যেই পর্দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘সতু’ চরিত্রটি।
চিরদিনই তুমি যে আমারের পর এবার নতুন সুখবর জানালেন অপুর বাবা ওরফে শ্যামাশিষ। ধারাবাহিক ছাড়াও নতুন চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। তবে সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ, কিংবা থিয়েটার কোনটাতেই নয়। তবে অভিনেতার নতুন চরিত্রের দেখা মিলবে কোথায়?
সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের নতুন চরিত্রের ছবি শেয়ার করে শ্যামাশিষ লেখেন, “মাঝে মাঝে একটু অন্য রকম চরিত্রে অভিনয় করতে ভালোই লাগে। এটা কোনও মেগা সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ, থিয়েটার এর কাজ নয়। একদম অন্য রকম একটি কাজ। নির্দেশক রাজ চক্রবর্তী। না “আবার প্রলয় ২” ও নয়।”
নিজের নতুন চরিত্রের বিষয়ে কিছুই খোলসা করে না জানালেও পরিচালক রাজ চক্রবর্তীর নির্দেশনায় নতুন জার্নি শুরু করতে চলেছেন শ্যামাশিষ।

