হাতে কাজ নেই! অভিনয়ের পর এবার নতুন পেশায় ‘চিরসখা’র বুবলাই ওরফে ভিভান ঘোষ

ভিভান ঘোষ

টেলিপর্দার পরিচিত মুখ ভিভান ঘোষ। যদিও এই মুহুর্তে দর্শক তাকে চেনেন ‘চিরসখা’র বুবলাই নামেই। রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের কারনে লীনা গাঙ্গুলির প্রোযোজনা সংস্থার সবকটি ধারাবাহিক ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। তার মধ্যে চিরসখা অন্যতম। ধারাবাহিক বন্ধ হওয়ায় এই মুহুর্তে হাতে কাজ নেই ভিভানের। বেশকিছুদিন আগেই কাজ না থাকার কারনে সোশ্যাল মিডিয়ায় বেকার ভাতার ফর্ম চেয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি অভিনেতাকে।

তবে এবার জানা গেল অন্য এক খবর। অভিনয় ছাড়াও অভিনেতার রয়েছে অন্য আরেকটি পেশা। অনেকেই হয়ত জানেন না ভিভানের নিজস্ব একটি ব্যাংকুয়েট রয়েছে। যা তিনি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেন। ভিভানের ব্যাংকুয়েটের নাম হল সন্তোষী ব্যাংকুয়েট। বেলেঘাটা গান্ধী ভবনের উলটো দিকে মেন রোডের কাছেই অভিনেতার এই ব্যাংকুয়েট টি প্রায় ১০ হাজার স্কোয়ার ফিটের। যেখানে ১৪ টি রুম আছে। রয়েছে লিফটের ব্যবস্থাও। বিয়ে থেকে শুরু করে রিসেপশন, অন্নপ্রাশন, জন্মদিন, সব অনুষ্ঠানেই ভাড়া পাওয়া যায় এই ব্যাংকুয়েট।

ভিভান ঘোষ