বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷! দীর্ঘদিন মারণরোগের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন জনপ্রিয় অভিনেতা

এরিক ডেন

বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন মারণরোগের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন অভিনেতা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলেই পরিবারের তরফে অভিনেতার মৃত্যুর খবরটি সামনে আসে।

প্রয়াত ‘ইউফোরিয়া’ সিরিজ়-খ্যাত অভিনেতা এরিক ডেন। ৫৩ বছর বয়সে মৃত্যু হয়েছে অভিনেতার। এরিকের মৃত্যু হলিউড ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা বলা চলে।

পরিবারের তরফে জানানো হয়েছে অভিনেতা অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কলেরোসিসে আক্রান্ত হয়েছিলেন। ২০২৫ সালে তিনি এই রোগে আক্রান্ত হন এবং সেই সময় থেকেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী এবং দুই কন্যাকে রেখে গিয়েছেন এরিক।

গত বছর নিজেই এই বিরল রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ভক্তদের জানান তিনি। এই রোগ মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্নায়ুকোষকে ক্ষতিগ্রস্ত করে এবং ধীরে ধীরে পেশির নিয়ন্ত্রণ নষ্ট করে দেয়। অসুস্থতার শেষ পর্যায়ে চলাচলের জন্য হুইলচেয়ারের ওপর নির্ভরশীল হতে হয়েছিল অভিনেতাকে।

নয়ের দশকে বিভিন্ন টিভি সিরিজ় দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। ২০১৯ সালে, ‘ইউফোরিয়া’ সিরিজ়ে ক্যাল জ্যাকবসের ভূমিকায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন এই অভিনেতা। জনপ্রিয় মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয় করেও বিশ্বজুড়ে পরিচিতি পান এরিক ডেন।

 এরিক ডেন