অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা চরিত্রে মিলেছিল রাতারাতি জনপ্রিয়তা। দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। দীপা তার ক্যারিয়ার রাতারাতি পাল্টে দেয়।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শেষ হতেই দীপার কামব্যাকের অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে প্রতীক্ষার অবসান চরিত্রের হাত ধরে ফের নায়িকা হয়ে বাংলা সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী।
জি-বাংলায় আসছে এক নতুন মেগা ধারাবাহিক। নাম ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। তিন মেয়ের গল্পের কাহিনী ফুটে উঠবে গল্পে। থাকছেন স্বস্তিকা, ইপ্সিতা মুখোপাধ্যায়। আরও এক নায়িকার নাম এখনো জানা যায়নি। তাদের মায়ের চরিত্রে অভিনয় করবেন সোমা বন্দ্যোপাধ্যায়।
লুক সেট হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রোমো শ্যুট হবে মঙ্গলবার। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুরু হবে ধারাবাহিকের শুটিং।

