‘আমার প্রাক্তন স্বামীকে… বিয়ের সিদ্ধান্তটা…’, বিচ্ছেদের পর প্রথমবার মুখ খুললেন ‘গঙ্গারাম’ খ্যাত অভিনেত্রী সোহিনী গুহ রায়

সোহিনী গুহ রায়

গঙ্গারাম ধারাবাহিক করেই মিলেছিল তুমুল জনপ্রিয়তা। মাঝে ক্যামেরা থেকে বেশকিছু দিনের বিরতি। এরপরেই আচমকা বিবাহ বিচ্ছেদের কারনে ফের আলোচনার শিরোনামে উঠে আসেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। প্রায় তিন বছর ধরে অভিনেত্রী সোহিনী গুহ রায় ও তাঁর স্বামী কল্লোল চৌধুরীর বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। ব্যক্তিগত জীবনের টানাপড়েনের জন্যই অভিনয় জগত থেকে দূরে ছিলেন সোহিনী?

ক্যামেরার আড়ালে থাকা মাঝের কয়েকটা বছর ব্যক্তিগত জীবন খুবই টানাপড়েনের মধ্যে কেটেছে অভিনেত্রীর। তবে সে কথা কখনও প্রকাশ্যে আনতে চাননি, এবার সেই কথাই প্রকাশ্যে জানালেন সোহিনী।

সোহিনী বলেন, “ব্যক্তিগত জীবনটাও তো জীবনেরই অংশ। আমরা যে বলি পেশাজীবন এবং ব্যক্তিজীবন আলাদা রাখা দরকার, সেটা সবসময়ে সম্ভব হয় না। আর আমার প্রাক্তন স্বামীকেও আলোচনার মধ্যে টানতে চাইনি। কারণ, সম্পর্ক জড়ানো, বিয়ের সিদ্ধান্ত ছিল একান্তই আমার ব্যক্তিগত। তবে এটা ঠিক, এই অশান্তি, ঝামেলা, বিচ্ছেদ— কিছুটা তো প্রভাব ফেলেছে। কেরিয়ারে ক্ষতি হয়েছে— বিষয়টাকে এ ভাবে বলতে চাই না।”

প্রায় নয় বছর ধরে সোহিনীকে দর্শক দেখেছে ছোটপর্দায়। কিন্তু এখন কিছু দিন ধারাবাহিক থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তিনি এই মুহূর্তে সিনেমা এবং ওয়েব সিরিজ়ের কাজেই মনোযোগ দিতে চা।। এবার বিরতি কাটিয়ে বড়পর্দায় ফের দেখা যাবে সোহিনীকে। ‘মৃগয়া ১.৫’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিরছেন তিনি।