স্কুলজীবনের প্রেম! বরের সঙ্গে ছেলেবেলার ছবি দিলেন টলি অভিনেত্রী, আজকের এই গ্ল্যামারাস দম্পতি কে চিনতে পারলেন?

মিষ্টি সিং

ছবিতে দুই খুদে, একজনের চোখেমুখে চপলতা, অন্যজন লাজুক হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে। স্কুলজীবনের প্রেম। ছোটবেলাতেই পরস্পরের হাত ধরেছিলেন তাঁরা। ছবির মিষ্টি মেয়েটি আজ বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। একটা সময় লিড চরিত্রে দেখা মিলেছে তাঁর। এখন অবশ্য পার্শ্ব চরিত্রেই দেখা মেলে।

ছোটবেলার সেই ফ্রেমবন্দি মুহূর্তে তাঁদের সারল্য মাখানো মুখ দেখে বোঝা কঠিন ছিল যে, একদিন তাঁরাই রূপকথার মতো বিয়ে করে সংসার সাজাবেন। ১৪ বছর গোপোনে প্রেম করার পর ২০২৩ সালের মে মাসে সাত পাক ঘোরেন এই জুটি। এই গ্ল্যামারাস দম্পতিকে চিনতে পারলেন?

হ্যাঁ, ঠিকই ধরেছেন! এই মিষ্টি মেয়েটি আর কেউ নন, তিনি হলেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং। মানে আঁচল সিরিয়ালের ভাদু। আর তাঁর পাশে বসে থাকা সেই ছোট্ট ছেলেটিই আজ তাঁর জীবনসঙ্গী – রেমো।

মিষ্টি এবং রেমোর প্রেমের গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়। তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে। সম্প্রতি মিষ্টি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘Then vs Now’ ছবিটি শেয়ার করেছেন মিষ্টি।

মিষ্টি সিং