ছোট মেয়ের জন্য ক্যামেরার সামনেই কেঁদে ভাসালেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস, কি হয়েছে ছোট আয়ুরের?

অভিনেত্রী প্রীতি বিশ্বাস

অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী প্রীতি বিশ্বাসের একমাত্র কন্যা সন্তান আয়ু। ধীরে ধীরে বড় হচ্ছে সে। সন্তান জন্ম দেওয়ার পর রাহুল কাজ করলেও অভিনয় জগত থেকে দূরেই রয়েছেন প্রীতি। এখন তার একমাত্র ধ্যানজ্ঞান তার মেয়ে।

অভিনয় জগতে না থাকলেও নিজের ফেসবুক ব্লগে রোজনামচা শেয়ার করে থাকেন প্রীতি। সম্প্রতি অভিনেত্রী তার ফেসবুক প্রোফাইলে একটি ব্লগ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ছোট মেয়ের জন্য ক্যামেরার সামনেই হাউ মাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। কি হয়েছে ছয় আয়ুরের?

প্রথমে অভিনেত্রীর কান্না দেখে নেটিজেনরা ভয় পেয়ে যান তারপর জানা যায় আসল ঘটনা। প্রথমে দেখা যায় প্রীতির মেয়েকে ঘিরে রয়েছে বেশকিছু জন। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্র।

ভিডিওতে প্রীতিকে দেখে প্রথমে মনে হয় মেয়ের বড়সড় কোনও সমস্যা হয়েছে। তারপর পুরো ভিডিও দেখে বোঝা যায় ছোট্ট আয়ুর প্রথমবার মাথা ন্যাড়া করার আয়োজন হয়েছেন। কন্যার এত ঘন চুল প্রথম ট্রিমার দিয়ে কেটে ফেলা হচ্ছে, যা সহ্য করতে না পেরেই কান্নায় ভেঙে পরেন অভিনেত্রী। আসলে মায়ের কষ্ট থেকেই প্রীতির এই কান্না।