
বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পাপিয়া অধিকারী। নব্বই দশকে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি বাংলা টেলিভিশনেও চুটিয়ে কাজ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার মা প্রয়াত অভিনেত্রী মায়া অধিকারীর জীবনের এক অন্ধকার দিক সামনে এনেছেন ।
সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পাপিয়া অধিকারী বলেন, ‘ছোটবেলায় ভাবতাম কী, আমার মা তো অভিনয়ই করছে। আসলে মা তো সোশালিস্টিক নাটক করতেন। সে সময় যারা সোশালিস্টিক নাটক করতেন তাদেরকে থানায় আটকে রাখা হতো। হ্যাঁ, সারা রাত তারা ওখানেই থাকতেন।’
অভিনেত্রী আরও বলেন, “কাজের শেষ বাড়ি ফিরে আমার মা নারকেল তেল দিয়ে আর ন্যাকড়া দিয়ে মুখটা মুছতেন। এসে জড়িয়ে ধরতেন আমাকে। আমি বাড়ির সবার ছোট তো, সেই গন্ধটা আমার খুব ভালো লাগত। মানে মা ফেরত এল।’
অভিনেত্রী চোখে জল নিয়ে আরও জানান, ‘আর যেদিন যেদিন মায়েদের থানায় ধরে নিয়ে যাওয়া হতো, সেদিন মায়েরা মেকআপটা তুলতে পারত না। আর সেই মেকআপের নিচে চলে আসত। হ্যাঁ, মানে আমার এত খারাপ লাগত…।’
অভিনেত্রীর মতে, ‘মা আর সন্তানের রিলেশন না একেবারে অন্যরকম। মানে একমাত্র সন্তান জানে তার মায়ের কী কষ্ট। আর একমাত্র মা জানে তার সন্তান কতটা তাকে মিস করে, কখন, কেন এবং কীভাবে।’ অভিনেত্রীর এক সাক্ষাৎকার চোখে জল আনে সকলের।
সূত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/papiyas-eyes-filled-with-tears-as-she-recounted-the-story-of-her-mothers-struggle-37825
