বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌসুমী সাহা। সিরিয়াল, সিনেমায় নিজের প্রতিভায় দর্শকের মন জিতে নিয়েছেন। তরুণ মজুমদারের ‘আপন আমার আপন’ ছবিতে কাজের হাত ধরে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী।
কর্মজীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে কোথাও আক্ষেপ রয়ে গেছে। পর্দায় মায়ের চরিত্রে দাপিয়ে অভিনয় করলেও বাস্তবে নিজের সন্তানের মা হয়ে ওঠা হয়নি। একসময় এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী আক্ষেপের সাথে জীবনের অজানা কথা জানান।
অভিনেত্রী সেই সময় জানিয়েছিলেন, “কাজের ক্ষেত্রে বরাবরই স্বামীকে পাশে পেয়েছেন। সন্তানের জন্ম দিতে পারেননি কারণ। সেইসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ডাক্তার সাবধান করে দিয়েছিলেন মা হলে যে কোনও একজন বাঁচবে মা, না হলে সন্তান। আর তারপর থেকে সন্তানের জন্ম দিতে কোনও দিনও জোর করেননি তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। পরিচিত এক অবাঙালি ছেলেকে নিজের সন্তানের পরিচয় দেন অভিনেত্রী।

