বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বুলবুলি চৌবে পাঞ্জা। একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালে অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হলো ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে ‘মুন’ চরিত্রে অভিনয়।
২০২৫ এর শেষদিকে আকাশ আট চ্যানেলের জনপ্রিয় রান্নার শো ‘রাঁধুনি’-র সঞ্চালিকা হিসেবে দেখা গেছিল বুলবুলিকে। তবে বর্তমানে নতুন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে।
এবার অভিনয় ছেড়ে নতুন পেশার সাথে যুক্ত হলেন বুলবুলি। ইদানীং পর্দার আড়ালে থাকা এবং সম্প্রতি জ্যোতিষীর সাজে বুলবুলির কিছু ছবি বা ভিডিও প্রকাশ পাওয়ায় দর্শকদের মনে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন অভিনয় জগতকে বিদায় জানিয়ে তাহলে কি নতুন কোনো পেশা বেছে নিলেন বুলবুলি?
সম্প্রতি একটি ভিডিওতে, জ্যোতিষীদের মতো গৈরিক বা লাল রঙের পরিবর্তে একটি গাঢ় এবং আভিজাত্যপূর্ণ সাজে দেখা গিয়েছে। তার পরনে ছিল ভারী কারুকাজ করা পোশাক। তার গলায় ছিল একাধিক রুদ্রাক্ষের মালা এবং পাথরের মালা। কপালে বড় টিপ। সেখানেই তিনি সকলকে উপদেশ দিচ্ছিলেন কোনো সমস্যায় পড়লে তার সাথে যোগাযোগ করার জন্য।
এটা দেখেই অনেকে বুঝেছেন জ্যোতিষচর্চায় মন দিয়েছেন বুলবুলি। তাকে জ্যোতিষী বেশে দেখা গেলেও আসলে অভিনেত্রীর পেশা পরিবর্তন নয়। তার এই ভিডিও একটি কন্টেন্ট ক্রিয়েশন বা ব্র্যান্ড প্রমোশনের অংশ ছিল।
বর্তমান সময়ে অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চমকপ্রদ সাজে ধরা দেন অনুরাগীদের চমকে দিতে। বুলবুলির ক্ষেত্রেও বিষয়টি তেমনই, তাই বলে তিনি অভিনয় ছেড়ে দেননি। খুব শীঘ্রই সঠিক চিত্রনাট্য এবং চরিত্র পেলে তাকে আবারও ছোট পর্দার নিয়মিত মুখ হিসেবে দেখতে পাবার সম্ভাবনা রয়েছে।


