
সম্প্রতি আনন্দবাজার ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “প্রচুর কাজের সুযোগ আসছে। কিন্তু মনের মতো না হলে ‘হ্যাঁ’ বলতে ইচ্ছা করে না। অনেক বছর হল কাজ করছি। ধারাবাহিকে অনেক সময় হয় যে, প্রথমে এক ধরনের গল্প বলা হয়, তার পরেই গল্প অন্যরকম হয়ে যায়। সেখানেই আমার সমস্যা।”
অভিনেত্রী আরও জানান, “আসলে অনেক ছোট থেকে যাত্রা করছি। সেখানে বহু সিনিয়র অভিনেতাদের দেখেছি অভিনয় করতে। তাঁরা হয়তো প্রচুর রোজগার করেছেন। কিন্তু শেষ বয়সে হয়তো অনেকেরই আর্থিক স্বচ্ছলতা সে ভাবে ছিল না। সেটা দেখেই আমার সব সময় টাকা সঞ্চয়ের কথা মাথায় ছিল। তাই হয়তো এখন খুব বেশি ভাবতে হয় না।”
অভিনেতা ভরত কলের সঙ্গে তার সংসার সুখকর ছিল না। অল্পসময়ের মধ্যেই চিড় ধরে দাম্পত্যে। এরপর তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। তবে বিচ্ছেদের পর কি সংসার পাততে চান না অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে অনুশ্রী জানান, “তার জীবন এখন মা আর ভাইকে নিয়ে। কাজ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু, ব্যক্তিগত জীবনকেও তো গুরুত্ব দিতে হবে। এখন মা-ও সময় চায়। আমিও একসঙ্গে সময় কাটাতে চাই। বিচ্ছেদের পরে আবার যে সংসার করার ইচ্ছা হয়নি, সেটা বলব না। তবে চারিদিকে যা হচ্ছে, তাই আর এখন সে ভাবে কিছুই ভাবছি না।”
