
কথায় আছে, ‘যার নাম বেশি তার বদনামও বেশি’। তার জলজ্যান্ত উদাহরণ অভিনেতা জিতু কমল। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। কিছুদিন আগে শুটিং সেটে দিতিপ্রিয়া রায় তার উপর অভিযোগ এনেছিলেন। যদিও সেই অভিযোগ একেবারেই যুক্তিহীন তার প্রমাণও দিয়েছেন অভিনেতা।
ফের আবারও পেজ থ্রি’র পাতায় জিতু। ‘এরা মানুষ’ এর ছবির পরিচালক তার সঙ্গে দুর্ব্যবহার করেন, গালগাল দেন, এমনকি কি অভিনেতার নামে মিথ্যে অভিযোগ আনেন। যা প্রমাণ সহ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন জিতু। ছবির শেষদিনে অভিনেতাকে বাদ দেওয়া হয়েছে। এমনকি জিতু জানিয়েছেন তাদের জন্যই অসুস্থ হয়েছিলেন তিনি, সেইসময় এক বোতল জল এগিয়ে দেয়নি। এমনকি ছবির পরিচালকের দাবি চিকিৎসার খরচ নাকি তারা বহন করেছে। জিতু সোশ্যাল মিডিয়ায় বিল সহ প্রমাণ দিয়েছেন তার ইনস্যুরেন্স কোম্পানি থেকে সেই বিল মেটেনো হয়েছে।
জিতুর প্রতি ঘটা অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই স্বামী অগ্নিদেবের ‘চোর’ সিনেমার শুটিং শেষ হয়েছে। সুদীপা তার পোস্টে জানান, “আমি আজ প্রায় ২০ বছর ধরে এই বাংলা ফিল্ম ইন্ডিস্ট্রির মধ্য থেকে- অনেক ঘটনার সাক্ষী হয়ে থেকেছি। কোনোদিনও, কোনও বিষয়ে কোনও মন্তব্য করিনি। কিন্তু, আজ মনের ভেতর থেকে একটা তাগিদ অনুভব করে, বাধ্য হয়েই এই লেখটা সবার কাছে পৌঁছে দিচ্ছি। জিতু কমল একটু introvert, ভীষনভাবে আবেগপ্রবণ, পুরোটাই spiritual, প্রচারবিমুখ আদ্যপান্ত একজন private মানুষ। পেশাগত দিকে জিতু অত্যন্ত সহযোগিতামূলক, কাজের পরিবেশের প্রতি সহায়ক, বাধ্য, শ্রদ্ধাশীল, স্বল্প-দাবিসম্পন্ন, সংবেদনশীল ও বুদ্ধিমান একজন অভিনেতা। জিতুর- ওরকম একটা সহযোগিতা ছাড়া, আমরা মাত্র ৯ দিনে “চোর” এর shooting শেষ করতে পারতাম না। ও চুপচাপ একটা চেয়ার পেতে, বাইপাসের খোলা রাস্তায়- বসে থেকেছে, অপেক্ষা করেছে, রেল লাইনের ধারে, ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, তবু পরিচালক না বলা অবধি- সেট ছেড়ে বেরিয়ে যায়নি। রোজ ওকে বলতে হতো- “জীতু!…. ঘুমোও। আর কাজ কোরোনা তাতে উত্তর আসত- “আমি ওদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এর বেশী আর কিছু বলতে চাইছি না। শুধু, আমাদের- মানে আর্টিস্টদের এবার, সঙ্গবদ্ধ হবার সময়। অভিনেতা-অভিনেত্রীদের জন্য প্রাপ্য সম্মানটুকু দিতেই হবে।”
অভিনেতাদের প্রতি সুদীপার সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে চারিদিকে। শুধু সুদীপা নয়, জিতুকে সমর্থন করেন ইন্ডাস্ট্রি বেশ কিছু চেনা মুখ। তার মধ্যেই একজন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। সুদীপার পোস্টে কমেন্ট বক্সে অভিনেতা লেখেন, “আমি সহমত। Jeetu Kamal র সঙ্গে কখোনো কাজ করিনি। সুযোগ হয়নি। তবে ব্যাক্তিগত পরিসরে ওর ব্যবহার আমায় মুগ্ধ করেছে।” সুজয় প্রসাদের সেই মন্তব্যে উত্তরে সুদীপা জাজাতরাও একটা আত্মাধিক যাত্রায় এর মধ্যে থাকে। অনেক সময়,খেয়ালও করে না- কে কি বলছে, তখনই লোকে ভাবে ও অহংকারী…”

