‘নেশা করে মাকে প্রচন্ড মারধর করত… বাবার আচরণে বিরক্ত হয়েই’, বৃদ্ধ অভিনেতা শঙ্কর ঘোষালের অত্যাচারিত হওয়ার অভিযোগে এবার পাল্টা জবাব ছেলের

শঙ্কর ঘোষাল

গৌরীবাড়ির পরেশনাথ মন্দির পেরিয়ে পুরনো বাড়ি। অন্ধকার সিঁড়ি বেয়ে তিনতলায় উঠলে দু’কামরার ফ্ল্যাট। পুরনো আমলের চিলতে দুটো ঘর। সেখানেই সংসার বৃদ্ধ অভিনেতা শঙ্কর ঘোষাল ও তার পরিবারের।

৭৫ বছর বয়সে এসে শঙ্করবাবু অভিযোগ জানিয়েছিলেন, ছেলে এবং নাতি নিত্য মারধর করেন তাঁকে। ঠিক মতো খেতে দেন না। তাঁর ছেলে নাকি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন তিনি। নাতি তাঁকে ঘুষি মেরেছে। অভিযোগ জানাতে তিনি মানিকতলা থানার দ্বারস্থ হয়েছিলেন।

যদিও সে দিনই শঙ্করবাবুর স্ত্রী ভারতী ঘোষাল এবং অভিনেত্রী বোন রত্না ঘোষাল বৃদ্ধ অভিনেতার এই অভিযোগকে ডাহা মিথ্যা বলে জানান। তাঁদের দাবি, কোনও ভাবেই অত্যাচারিত নন অভিনেতা। পুরোটাই নাকি তার মানসিক সমস্যা।

এবার বৃদ্ধ অভিনেতার বিরুদ্ধে অত্যাচারের পাল্টা অভিযোগ জানালেন তার পরিবার। অভিনেতার স্ত্রী-পুত্রের পাল্টা অভিযোগ, নেশা করে এক সময়ে স্ত্রীকে মারধর করেছেন শঙ্করবাবু। সেই ভিডিয়ো তাঁর ছেলের কাছে আছে। শঙ্করবাবুর আচরণে বিরক্ত হয়েই নাকি ঘর ছেড়েছেন পুত্রবধূ বলে দাবি তাঁদের।

শঙ্কর ঘোষাল

অভিযোগ পাওয়ার এক দিন পরে, বুধবার, তাঁদের বাড়ি পৌঁছে যায় আনন্দবাজার ডট কম। সেখানে গিয়ে দেখা গেল, দু’টি কামরার একটিতে শঙ্করবাবু আর তাঁর স্ত্রী ভারতীদেবী থাকেন। অন্য ঘরটি তাঁর ছেলে এবং নাতির। একটা সময় সংসারের অভাব কমাতে নানা জায়গায় চাকরি করেছেন। যখন চাকরি পাননি, তখন পাখি বিক্রি করেছেন, শাড়ির ব্যবসাও করেছেন শঙ্করবাবু।

শঙ্কর ঘোষাল

Previous article100+ সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি । Islamic Motivational Quotes
Next article3 Best Online Casino Games Played Worldwide
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।