খুশির খবর! ঘরে এলো ছোট্ট সদস্য, বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা

অভিনেতা রণদীপ হুডা

বলি পাড়ায় খুশির খবর। বাবা হলেন রণদীপ হুডা এবং মা হলেন লিন লৈশরাম৷ প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে ঘরে এলো ছোট্ট সন্তান। স্ত্রী গর্ভবতী হওয়ার খুশির খবর নিজেই সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন রণদীপ।

এবার গর্বের সাথে বাবা হওয়ার সুখবর ভাগ করে নিলেন অভিনেতা। মঙ্গলবার সকালেই হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রী লিনকে। ১০ ই মার্চ কন্যা সন্তানের জন্ম দেন লিন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিলেন রণদীপ।

ছবিতে দেখা যাচ্ছে অভিনেতার কোলে ছোট্ট একরত্তি কন্যা। ছবি শেয়ার করে রণদীপ লেখেন, ‘দাদু আর নাতনির জন্মদিন একই সঙ্গে। আজ আমি বাবা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রতি কৃতজ্ঞতা যেন আরও কিছুটা বেড়ে গেল বাবা। ধন্যবাদ জানাই তোমাকে লিন, আমাকে এই ছোট্ট কন্যা সন্তান উপহার দেওয়ার জন্য আর আমাকে বাবা করার জন্য। সারা জীবনের ভালোবাসা।’ খবর শেয়ার করা মাত্র অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহ-কর্মী থেকে অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)