মাত্র ৪০ বছরেই সব শেষ! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি

অভিনেতা জং ইউন-উ

বিনোদন দুনিয়ায় একের পর এক খারাপ খবর! অকালে আরও এক প্রাণ ঝরল। মাত্র ৪০ বছর বয়সেই থামল জীবন। অভিনেতা জং ইউন-উ-এর আকস্মিক মৃত্যুতে কোরিয়ান বিনোদন জগৎ শোকাহত।

অভিনেতার অকাল প্রয়াণে ভক্ত এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া। তার মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। ২০০৬ সালে কেবিএস নাটক রিপ্লাই ৩ দিয়ে প্রথম আলোচনায় আসেন  জং ইউন।  বছরের পর বছর ধরে, তিনি ধারাবাহিকভাবে বহুমুখী প্রতিভা দিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছিলেন।

অভিনেতা জং ইউন-উ

সেম-এজ টিউটরিং ২, ব্যাড কাপল, এবং মিস চেঞ্জের মতো সিনেমা হোক বা হিট, চুনো, আ ম্যান কল্ড গড, লাফ, ডং-হে, ব্রাইড অফ দ্য সান এবং ফাইভ ফিঙ্গারসের মতো টেলিভিশন নাটক হোক, জং ইউন-উ তার অভিনীত প্রতিটি চরিত্রে আন্তরিকতা এনেছিলেন। তার মৃত্যুর খবরে গোটা ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছে।