
বাংলা টেলিভিশনের জগতের পরিচিত মুখ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। যিনি এই মুহূর্তে ছোটপর্দার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কিংকর চরিত্রে অভিনয় করছেন। শুধু ছোটপর্দা নয়, বড় পর্দায়ও কাজ করেছেন অভ্রজিৎ। তবে আজ পর্যন্ত কোনও অ্যাওয়ার্ড শো’তে কোন পুরস্কার তার থলতে আসেনি।
তবে এবার জি-বাংলার পক্ষ থেকে সম্মান জানানো হল তাকে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে কিংকর চরিত্রে মিলেছে তুমুল জনপ্রিয়তা। কখনো পজেটিভ তো আবার কখনো গ্রে শেডে দেখা যাচ্ছে কিংকরকে যা, প্রথম থেকে আলাদা দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকের।
অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী তার ২৪ বছরের অভিনয় জীবনে এই প্রথম অ্যাওয়ার্ড জিতলেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন। প্রথম অ্যাওয়ার্ড পেয়ে আপ্লুত অভিনেতা।
জি-বাংলার সোনার সংসারে সেই অ্যাওয়ার্ডের ছবি শেয়ার করে ছোটপর্দার কিংকর লিখলেন, “24 বছরের খরা আপনারই কাটিয়ে দিলেন । ধন্যবাদ দর্শক, ধন্যবাদ জি-বাংলা, এসভিএফ, ধন্যবাদ আমার পরিবারকে আর ধন্যবাদ কিঙ্কর তোমায়।”
অভ্রজিতের সেই পোস্টে কমেন্ট করেন আরেক ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায়। যাকে দর্শক পরিণীতা ধারাবাহিকের রায়ানের
