কপাল পুড়ল আরও এক মেগার! মাত্র চার মাসেই সরিয়ে দেওয়া হল জনপ্রিয় ধারাবাহিক, চ্যানেলের সিদ্ধান্তে অবাক দর্শক

ধারাবাহিক

স্টারজলসার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। আর নতুন ধারাবাহিক মানেই পুরনোকে বিদায়। যেকোনো ধারাবাহিক দেখতে দেখতে দর্শকের ভীষণ প্রিয় হয়ে ওঠে কিন্তু আচমকাই যখন সেটা বন্ধ করে দেওয়া হয়, তখন হতাশ হন সকলে।

একটু লক্ষ্য রাখলে দেখবেন একের পর এক পুরনো ধারাবাহিক টিভির পর্দা থেকে সরে যাচ্ছে। চলতি বছরে বিদায় নিয়েছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। ফের আবারও বন্ধ হতে চলেছে জলসার আরও এক জনপ্রিয় মেগা ধারাবাহিক।

আপনারা সকলেই জানেন স্টার জলসার পর্দায় আসছে এক নতুন মেগা ধারাবাহিক। নাম ‘প্রতিজ্ঞা’। এই মেগার হাত ধরেই জুটি হিসাবে দেখা যাবে রনজয় বিষ্ণু ও অভিকা মালাকারকে। এবার সামনে এল সম্প্রচারের সময়। ৭ এপ্রিল থেকে প্রতিদিন সাড়ে ৯ টায় দেখা যাবে এই ধারাবাহিক। এবার দেখা যাক কোন ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে?

সূত্রের খবর অনুযায়ী, নতুন ধারাবাহিকের জন্য খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক। মাত্র চার মাসেই কি পর্দা থেকে বিদায় নেবে এই মেগা? না, এখনই পর্দা থেকে বিদায় নিচ্ছে না এই ধারাবাহিক। আপাতত নতুন ধারাবাহিকের জন্য সম্প্রচারের সময় বদলে দেওয়া হয়েছে। এবার থেকে সাড়ে ৯ টার বদলে রাত ১১ টায় দেখা যাবে ‘মিলন হবে কতদিনে’।

ধারাবাহিক