
দুই ভাই বোনের মুখের অদ্ভুত মিল। হাসিও খানিকটা একই রকমের। এক জনের পরনে ফ্লোরাল প্রিন্টের জামা। আর অন্য জন সেই জামা আঁকড়ে বসে আছেন। ছবিতে থাকা দুই খুদেই বর্তমানে জনপ্রিয়।
এক জন টলিপাড়ার নামজাদা গায়ক। অন্য জন্য আবার এক রাজনৈতিক দলের মুখ। বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে? কাজের সুত্রে দু’জনে দুই ক্ষেত্রে থাকলেও যেন একই সূত্রে বাঁধা।
আন্দাজ করতে পারলেন এই মিষ্টি ভাই-বোনের জুটিতে থাকা খুদেরা আসলে কে? একজন টলিপাড়ার জনপ্রিয় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। অন্যজন, দীপ্সিতা ধর। ছাত্র রাজনীতির জনপ্রিয় নেত্রী তিনি।
পেশাদার জীবনের পাশাপাশি তাঁদের কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দু’জনেই থাকেন বেলুড়ে। দীপ্সিতা হলেন শোভনের মাসির মেয়ে। বোনের সঙ্গে নিজের ছোটবেলার ছবি পোস্ট করলেন শোভন। ছোটবেলায় ফিরে গেলেন গায়ক।

