
বর্তমানে জি-বাংলার একটি জনপ্রিয় মেগা ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। নায়ক-নায়িকার পাশাপাশি এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে। তেমনি একটি প্রিয় চরিত্র হল ‘তারাসুন্দরী’ মা।
ধারাবাহিকে এই মুহূর্তে ‘তারাসুন্দরী’ মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চৈতালী চক্রবর্তী। তবে ধারাবাহিকের প্রথমদিকে এই চরিত্রে অভিনয় করেছিলেন অন্য আরেক অভিনেত্রী। তিনি হলেন অনুশ্রী দাস।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তারাসুন্দরী মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছিলেন অনুশ্রী। কিন্তু রাতারাতি কেন ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। জানেন সেই কারণ?
আসলে অভিনেত্রী ধারাবাহিক ছাড়েননি বরং তাকে বাদ দেওয়া হয়েছিল। এক সাক্ষাৎকারে অনুশ্রী দাস জানিয়েছিলেন, প্রথম দিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে প্রায় একমাস আমায় কোনও ডেট দেওয়া হয়নি। চিত্রনাট্য অনুযায়ী হয়তো তখন প্রয়োজন ছিল না। এ বার প্রায় দেড়মাস পরে একটা ফোন আসে রাতে। দুর্ভাগ্যবশত তখন আমি ফোনের কাছে ছিলাম না। পরের দিন যখন ফোন করি। তখন জানতে পারি, অন্য শিল্পীকে নিয়ে নেওয়া হয়েছে।’ অর্থাৎ বাধ্য হয়েই ধারাবাহিক থেকে সরে আসতে হয় অনুশ্রীকে।
