‘চিরদিনই তুমি যে আমার’ গল্পে নতুন মোড়, অপর্ণাই রাজনন্দিনী মনে পড়ে গেল সব স্মৃতি, মারা যাবে আর্য?

চিরদিনই তুমি যে আমার

সদ্য জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে। প্রোমো দেখে অবাক হচ্ছেন সকলে। গল্পে কি নায়কের মৃত্যু? এরকম একটি প্রোমো সামনে আনা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যদিও নায়কের মৃত্যু এর আগে অনেক ধারাবাহিকে দেখানো হয়েছে, এই মেগা ধারাবাহিকও কি সে পথে হাঁটতে চলেছে?

সদ্য প্রকাশ পাওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, এক বিল্ডিংয়ে অপর্ণা আর্যকে নিয়ে এসেছে। তার নেপথ্যে ডায়রি, যেখানে রাজনন্দিনী শেষবারের মতো আর্যের সাথে দেখা করেছিল। ডায়েরি থেকেই সেই কথা জানতে পারে অপু।

এদিকে প্রোমো অনুযায়ী, রাজনন্দিনীর স্মৃতি তার মনে পড়ে যায়। প্রোমোতে দেখা যাচ্ছে, অপর্ণা আর্যকে বলে, “কেন মেরেছিলেন আমাকে?” অবাক হয়ে যায় আর্য। আর্য বলে আমি রাজনন্দিনীকে মারিনি। এরপরেই আর্য বলে আমি শেষ হয়ে যাব কিন্তু তোমায় বলে যাচ্ছি শেষবারের মতো আমি খুনি নই। তারপরেই আর্য বিল্ডিং থেকে পড়ে যায়। তাহলে মারা যাবে আর্য? নাকি অন্য মোড় নেবে গল? বোঝাই যাচ্ছে চিরদিনই বেশ জমজমাট চমক আসতে চলেছে।