
জি-বাংলার একটি অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরিণীতা’। যা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। নায়ক-নায়িকার পাশাপাশি এই ধারাবাহিকের আরও একটি জুটি জনপ্রিয়তা পেয়েছিল সেটা হল রুক্মিণী আর গোপাল। তবে গল্পের প্রয়োজনে গোপাল চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে।
রুক্মিণীকে একা দেখতে দর্শকের একেবারেই পছন্দ নয়। সম্প্রতি রায়ানের দাদু ওরফে সুব্রত বাবু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মহাদেবের মাথায় জল ঢালছেন ধারাবাহিকের দুই চরিত্র পৌশালী এবং অনিরুদ্ধ। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘খুকু হলো রুকু…’।
আর অভিনেতার এই পোস্টে দর্শকের কৌতূহল বাড়িয়ে তুলেছে। তাহলে কি রুক্মিণীর জীবনে নতুন নায়কের এন্ট্রি হতে চলেছে। অনেকের ধারণা দাদু বোধহয় আগাম জানিয়ে দিলেন রুক্মিণীর জীবনে নতুন কেউ আসছে। শ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই চর্চা শুরু হয়ে গিয়েছে।
শোনা যাচ্ছে, গল্পের প্রয়োজনে নাকি রুক্মিণীর জীবনে আসতে চলেছে নতুন কেউ। কোন নায়ক? নাম সামনে না এলে গুঞ্জন, টলিপাড়ার অত্যন্ত হ্যান্ডসাম এবং নামী এক অভিনেতাকে নাকি দেখা যাবে রুক্মিণীর বিপরীতে। এখন দেখার বিষয় কে তিনি?
