আসছে নতুন ডান্স রিয়্যালিটি শো, বিচারক আসনে জনপ্রিয় মুখ

ড্যান্সের রিয়্যালিটি শো

এবার পর্দায় আসছে আরও এক নতুন ড্যান্সের রিয়্যালিটি শো। নাম ‘ডান্স = ডান্স সিজন ২’। শোয়ের বিচারক আসনে থাকতে চলেছেন জন ভট্টাচার্য, অভিনেত্রী দেবলিনা দত্ত এবং গায়ক অমিতাভ ভট্টাচার্য।

সম্প্রতি কলকাতার ডিজি ড্রাগন রেস্টোপাবে আয়োজিত হয় শো-এর উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজক সংস্থা আটপাতি ফিল্মস-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ধর্মদেও রায় এবং বেঙ্গল হেড রোহন সরকার এদিন হাজির ছিলেন।

ডান্স = ডান্স সিজন ২
ছবিঃ আজকাল

‘ডান্স = ডান্স সিজন ২’  হল একটি নতুন ও আকর্ষণীয় ডান্স রিয়্যালিটি শো। এই শোয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করতে পারবেন শোয়ে মোট ২৭ টি পর্ব থাকবে।  বিভিন্ন ধরনের নাচের প্রতিযোগিতা, ব্যাটল রাউন্ড এবং এলিমিনেশন পর্ব দেখা যাবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে।

সূত্রঃ https://www . aajkaal . in/entertainment/dance-dance-season-2-launched-john-bhattacharya-deblina-dutt-to-judge-new-reality-show-312474