লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে এক নতুন চরিত্র, কোন নায়িকা?

লক্ষ্মী ঝাঁপি

স্টার জলসায় প্রতিদিন সন্ধ্যে ৬.৩০ মিনিটে সম্প্রচার হয় ‘লক্ষ্মী ঝাঁপি’। ধারাবাহিকটি টিআরপিতে স্লট জিতলেও মিশ্র জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। ধারাবাহিকের টিআরপি বাড়াতে প্রতি নয়ত নিত্য নতুন চমক আনছে এই মেগা। ফের আবারও নতুন চমক আনতে চলেছে।

লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে এবার এন্ট্রি নিচ্ছে নতুন এক চরিত্র। আর এই চরিত্রে দেখা মিলবে ছোটপর্দার এক জাঁদরেল ভিলেনকে। দর্শকমহলে খুব পরিচিত তিনি। অনেকেই তাকে ফুলকি হিসাবে চেনেন।

হ্যাঁ, সেই জনপ্রিয় মা ধারাবাহিকের ফুলকি তথা অভিনেত্রী ভাবনা ব্যানার্জিকে এবার দেখা যাবে লক্ষ্মী ঝাঁপিতে। এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীকে। প্রসঙ্গত, ফুলকি, মিত্তির বাড়ি, সোহাগ চাঁদের মতো ধারাবাহিকে কাজ করেছেন ভাবনা।