নতুন অধ্যায় শুরু হল মেরাখের, গর্বিত মা পায়েল দে

পায়েল দে

সন্তানের যেকোনো সাফল্য বা নতুন জার্নি, বাবা-মায়েদের কাছে গর্বের বিষয়। ব্যতিক্রম নন অভিনেত্রী হলেন পায়েল দে। এই মুহূর্তে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে রাজনন্দিনী চরিত্রে অভিনয় করছেন। ২০১৯ সালে এক সন্তান জন্ম দিয়েছেন পায়েল। ছেলের নাম রাখেন মেরাখ। কর্মজীবনের পাশাপাশি একা হাতেই সন্তানকে মানুষ করছেন অভিনেত্রী।

দেখতে দেখতে মেরাখের প্রায় পাঁচ বছর। এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করল পায়েলের পুত্র। সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করে নিজেই গর্বের সাথে সেই সুখবর ঘোষণা করলেন অভিনেত্রী।

সম্প্রতি মেরাখ ছোট স্কুলের গন্ডি পেরিয়ে বড় স্কুলে পা রাখতে চলেছে। তাই মেরাখের স্কুলের শেষ দিনে পালন হয়েছে ‘গ্র্যাজুয়েশন ডে’। ছেলের ছেলের প্রথম স্কুলের সেই মুহূর্ত ছবি শেয়ার করে পায়েল লেখেন, “সময় চলে যায় ::::: মেরাক এখন আনুষ্ঠানিকভাবে বড় ভবনে স্থানান্তরিত হয়েছে ….. নতুন আশা নতুন চ্যালেঞ্জ নিয়ে ….”। ধীরে ধীরে ছেলে বড় হচ্ছে, সন্তানের এই সাফল্য ভীষণ খুশি অভিনেত্রী।