টিআরপিতে বড় বদল! সকলকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেল পরিণীতা, অন্যদিকে বাজিমাত করল জোয়ার ভাঁটা আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক

টিআরপি

প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। চলতি সপ্তাহে বড় টেক্কা জি বাংলা আর স্টার জলসার। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবারে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল দুই চ্যানেলের দুই জনপ্রিয় মেগা। টিআরপিতে বাংলার প্রথম স্থানে যুগ্ন বিজেতা পরশুরাম ও পরিণীতা।

এদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলল জিতু ভক্তরা। আচমকা টিআরপি পরতেই ভয় পেয়েছিলেন চিরদিনইর অনুরাগীরা। জমজমাট পর্ব দেখিয়েই এবার ষষ্ঠ স্থানে জায়গা করে নিল আর্য-অপর্না জুটি। অন্যদিকে প্রথম পাঁচে জায়গা করে নিল নিশা-উজির জুটি। ৫.৮ নম্বর পেয়ে পঞ্চম স্থানে জোয়ার ভাঁটা। দ্বিতীয় স্থানেও এবার যুগ্ন বিজেতা। ৬.২ রেটিং নিয়ে বাজিমাত করল স্টার জলসার দুই জনপ্রিয় মেগা সিরিয়াল।

চলতি সপ্তাহে ৬.৬ রেটিং নিয়ে প্রথম স্থানে পরশুরাম ও পরিণীতা, দ্বিতীয় স্থানে ৬.২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেও যুগ্নভাবে রয়েছে বিদ্যা ব্যানার্জি ও রাঙামতি। তৃতীয় স্থানে ৬.০ রেটিং নিয়ে রয়েছে তারে ধরি ধরি মনে করি এবং চতুর্থ স্থান দখল ও মোর দরদিয়া, প্রাপ্ত নম্বর ৫.৯। পঞ্চম স্থানে রয়েছে  জোয়ার ভাঁটা, প্রাপ্ত নম্বর ৫.৮

প্রথম – পরশুরাম । পরিণীতা  6.6

দ্বিতীয় –  বিদ্যা ব্যানার্জি । রাঙামতি 6.2

তৃতীয় –  তারে ধরি ধরি মনে করি 6.0

চতুর্থ –  ও মোর দরদিয়া 5.9

পঞ্চম –  জোয়ার ভাঁটা 5.8

ষষ্ঠ – আমাদের দাদামণি । চিরদিনই তুমি যে আমার 5.6

সপ্তম –  বেশ করেছি প্রেম করেছি 5.3

অষ্টম –  চিরসখা । লক্ষ্মী ঝাঁপি  5.1

নবম –  কুসুম 5.0

দশম –  কনে দেখা আলো 4.8