ছবিতে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? এই ছোট্ট মেয়েটি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ছোট ও বড় দুই পর্দাতেই কাজ করছেন দাপটের সঙ্গে।
ছোটবেলার সেই মেয়েটি এখন বাঙালির স্টাইল আইকন। এখনো মুখে সেই মিষ্টি হাসি। কিন্তু এখন আর দেখতে ছোটবেলার মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। গোলগাল চেহারার সেই খুদে এখন ছিপছিপে ফিগারে সবার নজর কাড়ে পর্দায় কিংবা সোশ্যালে।
ব্যোমকেশের সত্যবতী হয়ে দর্শকের অনেক ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ২০১৭ সালে বিয়ে করেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। বার আন্দাজ করতে পারছেন কে এই অভিনেত্রী? ইনি হলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।


