ভাইকে হারালেন সলমন খান! ‘আজ আর কাঁদব না ভাই..’, কাছের মানুষকে চিরতরে হারিয়ে ভেঙে পড়লেন বলি অভিনেতা, পরিবারে শোকের ছায়া

সলমন খান

ফের দুঃসংবাদ বলিপাড়ায়, ভাইকে হারালেন বলিউডের ভাইজান সলমন খান। মাত্র ৪২ বছরে নিজের সবচেয়ে কাছের মানুষের এভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেতা। শুধু ভাই নয়, তিনি ছিলেন অভিনেতার ভীষণ কাছের বন্ধু। তিনি এমন একজন ব্যক্তি, যিনি প্রতিটি কঠিন সময়ে সলমনের পাশে ছিলেন। আজ সেই ভাইয়ের মৃত্যুতে চোখে জল সলমনের।

সলমনের প্রিয় বন্ধু সুশীল কুমার আজ আর নেই। সমাজমাধ্যমে সলমন তাঁর ‘ভাইয়ের’ প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সলমন সুশীলের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করে লিখেছেন, “এই মানুষটা দীর্ঘ ৪২ বছর ধরে আমার ভাইয়ের মতো ছিল। সবচেয়ে ভাল, দয়ালু এবং পরোপকারী একজন মানুষ; এমনকী নিজে যখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যেত, তখনও তার মুখে হাসি লেগে থাকত। নাচগান করত এবং চরম বিপদেও কোনও কষ্ট বা দুশ্চিন্তা তার মধ্যে দেখা যেত না। সেটা আর্থিক, মানসিক বা শারীরিক যেকোনও সমস্যাই হোক না কেন, সে সবসময় বলত, তাতে কী আসে যায়? সব ঠিক হয়ে যাবে।’

সলমন আবেগপ্রবণ হয়ে আরও লেখেন, ‘বিদায় ভাই। তুমি সত্যিকারের মানুষের মতো বেঁচেছিলে এবং মৃত্যুর সঙ্গে লড়েছ একদম হেভিওয়েট চ্যাম্পিয়নের মতো। তোমার জন্য কোনও চোখের জল নেই ভাই, আছে শুধু একরাশ স্মৃতি আর হাসি। আমার প্রা মুখে হাসি নিয়ে বিদায় নিয়েছে। সাবাশ ভাই! কেউ আগে যাবে, কেউ পরে—সবাইকেই যেতে হবে, তবে কখন আর কীভাবে তা আমরা জানি না; তোমাকে খুব মনে পড়বে।’

সলমন খান

Previous articleসেরা 50টি ভোর নিয়ে ক্যাপশন । Caption about Dawn
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।