
বিনোদন দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ। আচমকাই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে রীতিমত আতকে উঠেছে গোটা ইন্ডাস্ট্রি। ভয়াবহ পথদুর্ঘটনায় অভিনেতার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। সঙ্গে ছিলেন অভিনেতার স্ত্রী। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে তার স্ত্রীয়ের। কিন্তু প্রান বাঁচানো যায়নি অভিনেতার।
সূত্রের খবর, অভিনেতার গাড়িটি দ্রুতগতিতে ছুটে আসা লরির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিনেতা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত মালায়লম সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা সন্তোষ কে নাইর। মঙ্গলবার ভোরে কেরালার পাথানামথিট্টা জেলার এনায়াথু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারপর থেকেই স্তব্ধ মালয়ালম চলচ্চিত্র জগৎ।
সন্তোষ কে নায়ারের আকস্মিক প্রয়াণ মালায়ালম ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজ তিনি আর নেই, কিন্তু তাঁর কাজ, তাঁর চরিত্র এবং তাঁর স্মৃতি রয়ে যাবে দর্শকদের হৃদয়ে চিরকাল। পর্দায় ১০০-রও বেশি ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে ছাপ ফেলেছেন অভিনেতা।
১৯৮২ সালে ‘ইথু ঞ্জাঙ্গালুদে কথা’ছবির মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন তিনি। অভিনেতার শেষ ছবি ‘মোহিনিয়াট্টম’। ছবিটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। ১৯৬০ সালের ১২ নভেম্বর তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন সন্তোষ কে নাইর। ছাত্রজীবনে তিনি মহাত্মা গান্ধী কলেজে পড়াশোনা করেন এবং অভিনেতা মোহনলাল-এর জুনিয়র ছিলেন।

