‘১৮ বছরেই পালিয়ে বিয়ে করি… দোষটা আমারই তাই হয়ত ধরে রাখতে পারিনি… এতটাই সমস্যার মধ্যে ছিলাম…’, মুখ খুললেন অভিনেত্রী সমতা দাস

 সমতা দাস

একটা সময় তেলিভজিশনের পর্দায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও আজ আর পর্দায় দেখা মেলে না অভিনেত্রী সমতা দাসের। বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে একজন দক্ষ এবং দাপুটে অভিনেত্রী বলা চলে। খুব ছোট বয়স থেকে অভিনয় করেছেন তিনি।

ক্লাস টু-তে পড়াকালীন জন্মভূমি’তে শিশু শিল্পী হিসেবে সমতা অভিনয় জগতে পা রাখেন।  ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে টুসকি চরিত্রে দর্শকের মনে ছাপ ফেলেন। এরপর একাধিক ধারাবাহিক চুটিয়ে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বরাবরই অভিনেত্রীর নায়িকা হওয়ার স্বপ্নটা অপুর্নই রয়ে গেল।

তবে আচমকা ছোটপর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? একসময় আনন্দবাজারকে দেওয়া সাক্ষাতকারে সমতা জানিয়েছিলেন, “১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সে সময় মেনে নেননি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগত জীবন আলুথালু হয়ে গিয়েছিল। এতটাই সমস্যার মধ্যে ছিলাম তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারিনি। তার পর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সে ভাবে ধরে রাখতে পারিনি। হয়তো আমারই দোষ”।

বর্তমানে অভিনয় জগতকে ইতি জানিয়ে স্বামী ও ছেলে নিয়ে গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী।